ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পাবনায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি জীপ গাড়িসহ আটক দুই Headline Bullet গাইবান্ধা শহরের সবুজপাড়ায় ৩২৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষ Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী মানববন্ধন Headline Bullet কালিশংকরপুর ৭ নং ওর্য়াডের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত Headline Bullet সিএনজির টুলস বক্সে ৯৯০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস সব রুটে চলাচল বন্ধ Headline Bullet চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযান ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ২ Headline Bullet ​দর্শনা শ্যামপুরে একটি বাসায় সমস্ত মালামাল সহ নগদ ৩৫,০০০ টাকা নিয়ে পলাতক চোর

পাবনায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি জীপ গাড়িসহ আটক দুই

Oplus_131072

পাবনা সদর উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি জীপ গাড়িসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোরে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি দল। অভিযানকালে জীপ গাড়িতে গাঁজা পরিবহনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার ফরহাদ আলী (২৮) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মেম্বারটারি গ্রামের সুজন মিয়া (২৭)।

শনিবার সকালে পাবনা র‍্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, জব্দকৃত গাঁজার মোট ওজন ৩৪ কেজি ৮০০ গ্রাম। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত জীপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর