ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কালিশংকরপুর ৭ নং ওর্য়াডের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত Headline Bullet সিএনজির টুলস বক্সে ৯৯০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস সব রুটে চলাচল বন্ধ Headline Bullet চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযান ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ২ Headline Bullet ​দর্শনা শ্যামপুরে একটি বাসায় সমস্ত মালামাল সহ নগদ ৩৫,০০০ টাকা নিয়ে পলাতক চোর Headline Bullet কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত Headline Bullet মাদক সেবনের অপরাধে ঝিনাইদহে মা-ছেলের কারাদণ্ড Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিনের বিরুদ্ধে মামুনুর রশীদের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ Headline Bullet দর্শনা শান্তিনগরে ইয়াবা ও গাঁজাসহ জয়রামপুর বটতলার শামসুল আটক ১ Headline Bullet চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা সীমান্তে মাদকদ্রব্য সহ ২৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

Oplus_131072

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২৫/০৮/২৬

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ ৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের দর্শনা, বারাদি, বড়বেলদিয়া, বুড়িপোতা ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক টহল ও বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮০ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইকফ সিরাপ, ৩ হাজার ৬৬০ পিস ভারতীয় ডেক্সট্রোমেথরফ্যান ট্যাবলেট, ৫ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী, ১০টি ভারতীয় শাড়ি এবং ১০টি ভারতীয় কম্বল।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।##


     এই বিভাগের আরো খবর