ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনার দুই প্রান্তে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০০ ইয়াবাসহ জালে দুই কারবারি Headline Bullet সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধের জেরে আটকে গেছে বাবার দাফন Headline Bullet টিকটকে পরিচয়,সমকামী প্রেমের জেরে দুই জোড়া কিশোরীর বিয়ে Headline Bullet জীবননগরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যু Headline Bullet কুষ্টিয়া কুমারখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, আটক ৩ Headline Bullet রাজবাড়ী ডিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা তিনজনকে গ্রেপ্তার Headline Bullet দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল দেশি মদসহ নারী আটক Headline Bullet দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসা: খাতা-কলমে উপস্থিত, সরজমিনে শূন্য! অনিয়মের অভিযোগে ইউএনও লাভলী ইয়াসমিনের তাণ্ডব পরিদর্শন Headline Bullet বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা Headline Bullet ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও রিমান্ড বাতিল নিঃশর্ত মুক্তির দাবি জামায়াত নেতার

Oplus_131072

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে অবিলম্বে তার রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হাতকড়া ও হেলমেট পরিয়ে তাকে আদালতে হাজির করায় তীব্র নিন্দাও জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) বায়তুল মোকাররমে বাদ জোহর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলা এবং বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই আখতারুজ্জামানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের সেদিনের ঘটনায় দুজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার দাবি, এতে প্রমাণ হয় মেজর (অব.) আখতারুজ্জামান সঠিক অবস্থানে ছিলেন। বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।তিনি প্রশ্ন করেন, ‘হেলমেট আর হাতকড়া পরিয়ে কী প্রমাণ করতে চান? তিনি কী অপরাধ করেছেন? তিনি কি বড়সড় কোনো অপরাধী?’ আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তির আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সরকারের শীর্ষ নেতৃত্বের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ২০-২২ বছর বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। সেই সময় জামায়াতকে ‘গুপ্ত’ বা ‘স্বাধীনতাবিরোধী’ বলা হয়নি বলেও প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া আজীবন যেসব কথা বলেননি, তারেক রহমান সেসব কথা বলে নিজেকে বেশি বিচক্ষণ প্রমাণ করতে চাইছেন কি না, সেই প্রশ্নও রয়েছে।


     এই বিভাগের আরো খবর