ঢাকা, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দীর্ঘদিন বিরত থাকার পরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান শান্তিনগরে Headline Bullet কেরু চিনিকলের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা, প্রশংসায় ভাসছেন এমডি রাব্বিক হাসান Headline Bullet কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন Headline Bullet কুষ্টিয়ার জমির বিরোধের সংঘর্ষে আহত ৬ Headline Bullet দর্শনা থানা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় Headline Bullet জুলাই আন্দোলনের স্মৃতি ও প্রতিকও গণকবর Headline Bullet কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার উপর সন্ত্রসী হামলার আসামি গ্রেফতার Headline Bullet বকেয়া চাওয়ায় চায়ের দোকানিকে হুমকি Headline Bullet রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার Headline Bullet জুলাই স্মৃতি জাদুঘরে বিশাল অনিয়ম-দুর্নীতি: ২০ টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা

বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিগত সময়ে বিএনপি নেতারা তাদের দুর্নীতি, অপকর্ম ঢাকতেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কল্পিত অভিযোগ করছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি তা কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে।

মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পদ্মা সেতু যাতে বাস্তবায়ন না হয় তাদের এমন ষড়যন্ত্রের কথা দেশের মানুষ জানে।

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখিয়ে দিয়েছে যে নিজস্ব অর্থায়নেও পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন হতে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এ পদ্মা সেতুকে ঘিরে।

এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর