: দামুড়হুদায় পৃথক অভিযানে গাঁজা-সহ হাসান আলী (২৮) ও রিতু খাতুন (১৯) নামে ২জনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
দামুড়হুদার সদরের দশমীপাড়াস্থ বাদল মন্ডলের মেয়ে রিতু খাতুন (১৯) এর শয়নকক্ষ থেকে ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে দামুড়হুদার বেগপাড়াস্থ মৃত আব্দুল বারিকের ছেলে হাসান আলীর কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।