BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
দর্শনা, চুয়াডাঙ্গা:
দর্শনা শান্তিনগরে মাদক বিরোধী কমিটির উদ্যোগে জয়রামপুর বটতলার শামসুল নামের এক ব্যক্তিকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে স্থানীয়রা।
শুরুতে শামসুল তার কাছে কোনো মাদকদ্রব্য নেই বলে অস্বীকার করেন। পরবর্তীতে স্থানীয়রা তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ছোট ছোট চার পুড়িয়া গাঁজা ও ইয়াবা উদ্ধার করে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের উপস্থিতিতে দর্শনা থানাকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দর্শনা থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।