BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ২৭শে আগস্ট, ২০২৬
দর্শনা, চুয়াডাঙ্গা:
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে বর্তমান স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিনকে বহাল রেখেই নতুন স্টেশন মাস্টার হিসেবে মামুনুর রশীদকে পাঠানো হয়। দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে নাজমার বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে হেনস্থার যে অভিযোগ মামুনুর রশীদ তুলেছেন, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা।
সরজমিনে জানা যায়, সরকারি প্রটোকল ও নিয়ম মেনেই নাজমা ইয়াসমিন দায়িত্ব হস্তান্তরে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। স্টেশনের অন্যান্য কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB) নিশ্চিত করেছে যে, সেখানে কোনো অনৈতিক বা হেনস্থার ঘটনা ঘটেনি এবং এ সংক্রান্ত কোনো অভিযোগও সত্য নয়।
এদিকে অনুসন্ধানে জানা যায়, অতীতে চাঁপাইনবাবগঞ্জে ফ্যাসিস্ট সরকারের আমলে একটি দলীয় দায়িত্বে থাকা মামুনুর রশীদ দর্শনা স্টেশনে এসে ইচ্ছাকৃতভাবে এসব মিথ্যা অভিযোগ তুলে অসিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছেন।