ঢাকা, সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পাংশায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, গাঁজা ও ট্যাপে*ন্টাডলসহ ৩ জন আটক Headline Bullet ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের Headline Bullet ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জননী পরিবহন খাদে Headline Bullet কুষ্টিয়া পৌর বাজারে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ Headline Bullet কুমিল্লায় ৯ শিক্ষার্থীর জন্য ২৫ শিক্ষক তাও পাশ করেনি কেউ Headline Bullet ঢাকায় ৫ কোটি মূল্যের ৬ টি সোনার ডিম উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর Headline Bullet গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে পরিচালক গ্রেফতার Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত

ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের

Oplus_131072

টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ অবস্থায় চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ।

জনসচেতনতা বাড়াতে সোমবার (২ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক।

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র রাতের আঁধারে ট্রান্সফরমার খুলে তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। বারবার এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর