ঢাকা, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার

বালিয়াকান্দিতে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানীর প্রতিবাদে সেচ্ছাসেবকলীগ সভাপতির সাংবাদিক সম্মেলন

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ মিথ্যা অপবাদ দিয়ে হয়রানীর প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার বাশারুল আলম বাপ্পু সাংবাদিক সম্মেলন করেছেন।

শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে লিখিত বক্তব্যে বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ব্যাপারীপাড়া গ্রামের হাশেম আলী ব্যাপারীর ছেলে মনির হোসেন একজন মাদকসেবী, এলাকার দাঙ্গাবাজ প্রিয় লোক। সে ইতিপূর্বে এলাকায় বিভিন্ন লোকের নামে মিথ্যা অভিযোগে মামলা করাসহ মারধোর করে। শুধু তাই নয় তার আপন মা ও ভাইয়ের নামে মিথ্যা মামলা করেছিল। তা স্থানীয় ভাবে নিজে উপস্থিত থেকে মিমাংসা করে দেই। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানীর সুযোগ খুজতে থাকে। গত ২০ জানুয়ারী রাত ৯টার দিকে পদমদী বাজারের সিরাজের চায়ের দোকানের সামনে আমাকে উদ্দেশ্যে করে এলাকার বিভিন্ন সম্মানী লোকের নামে আজেবাজে মন্তব্য করায় আমি তাকে ধমক শাসন করে তাড়িয়ে দেই। এ বিষয়টি নিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করাসহ বিভিন্ন ভাবে হয়রানীর হুমকি দিচ্ছে। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যার কোন সত্যতা নেই। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি।


     এই বিভাগের আরো খবর