আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল উইন-করেক্স (Win-Corex) সিরাপ জব্দ করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদ নামের এক মাদক কারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩১অক্টোবর) সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ ওই মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ বিষয়ে জীবননগর থানা পুলিশ জানায়, জব্দকৃত মাদকদ্রব্য বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং পলাতক অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
(সূত্রে :BBC crime news)