ঢাকা, সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জননী পরিবহন খাদে Headline Bullet কুষ্টিয়া পৌর বাজারে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ Headline Bullet কুমিল্লায় ৯ শিক্ষার্থীর জন্য ২৫ শিক্ষক তাও পাশ করেনি কেউ Headline Bullet ঢাকায় ৫ কোটি মূল্যের ৬ টি সোনার ডিম উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর Headline Bullet গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে পরিচালক গ্রেফতার Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর

Oplus_131072

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর


কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।এসময় বাধা দিতে গেলে নাসিমা খাতুন ও তাঁর ছেলের বউয়ের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নাসিমা আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিঠু ও রিপন নামে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


     এই বিভাগের আরো খবর