ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩বিএনপি নেতাসহ ওয়ারেন্টভুক্ত ৪জন গ্রেফতার

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাসহ ওয়ারেন্টভুক্ত ৪জনকে গ্রেফতার করেছে। তাদেরকে বুধবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি তালপট্রি এলাকার ইসরাইল মিয়ার ছেলে বিএনপি নেতা হাবিবুর রহমান (৪৮),পুর্বমৌকুড়ী ( আমতলা) গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে বিএনপি নেতা গোলাম সরোয়ার ভঁুইয়া, জাবরকোল গ্রামের দুলাল মিয়ার ছেলে ইমরান মিয়া (৩৬) ও নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের ফরমান আলীর ছেলে বিএনপি নেতা আলম (৪৮)।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, থানার অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর