কুষ্টিয়া পৌরসভার অর্ন্তগত হাউজিং ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আশরাফুল আলম মিঠু।

ইায়াবা, ফেন্সিডিল, নকল সিগারেট এমন কিছু নাই যা মিঠু বিক্রি করেনা। দীর্ঘদিন এই মাদক সম্রাজ্য চালিয়ে আসছে ইয়াবা ডিলার মিঠু ও তার সহযোগীরা। এই মাদক কারবারী আগেও একাধিকবার পুলিশের কাছে গ্রেপ্তার হয় এবং এই মিঠু অনেকগুলো মাদক মামলার আসামী। প্রতিবার জেল থেকে বের হয়ে বিভিন্ন নতুন নতুন পন্থায় মাদক ব্যবসা শুরু করে এই ইয়াবা সম্রাট। স্কুল কলেজে পড়া শিক্ষার্থীরাই মিঠুর এই মাদকের কাস্টমার।মিঠুর এই মাদক দ্রব্য সরবরাহে এলাকার অনেক তরুন এখন বিপথে এবং মাদকাসক্ত। মিঠুর বিষয়ে তার নিজ এলাকার লোকের কাছে জিজ্ঞেস করলে জানা যায়, একাধিকবার থানায় অভিযোগ করেও নাকি কোন ফায়দা উঠেনি এই মাদক কারবারির । কুষ্টিয়া পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়ে মিঠুর এলাকার লোকজন জানায় মিঠুকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে তরুন প্রজন্মকে মাদক থেকে রক্ষা করার।