ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ()

বালিয়াকান্দিতে অসুস্থ অবস্থায় থাকা অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজারে বেশ কিছুদিন ধরে অসুস্থ একটি মধ্য বয়সী ছেলেকে দেখা যাচ্ছিল। সে কথা বলতে পারেনা, তবে নামটা কোন রকম বলে হাফিজুর রহমান। আর পিতার নাম শহীদুল এর চেয়ে বেশি কিছু বলতে পারেনা। যদি কেউ তার পরিবারের সন্ধান পান বা স্বজনদের জানিয়ে দিন। সে ফিরতে চায় পরিবারের কাছে। ইতিমধ্যে এলাকার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোষ্ট দিয়ে অনুরোধ করেছেন। তবে পরিচয় পাবার আগেই রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মারা গেছে।
জঙ্গল বাজারের ব্যবসায়ী জাহিদুর রহিম বলেন, বেশ কিছুদিন ধরে জঙ্গল বাজারে অসুস্থ অবস্থায় ছিল। তাকে আমরা ব্যবসায়ীরা খাবার দিতাম। রবিবার বিকালে সে মারা গেছে। তবে সে নিজের নাম আর বাবার নাম ছাড়া কিছু বলতে পারতো না। তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেওয়া হলেও কোন সাড়া মেলেনি।


     এই বিভাগের আরো খবর