ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

হাসপাতালে এ টি এম শামসুজ্জামান, অবস্থা সংকটাপন্ন

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তাঁর শরীরে নানা রকমের সমস্যা দেখা দিয়েছে। কথা বলছেন না। স্বাভাবিক খাবার খেতে পারছেন না। তাঁকে গতকাল শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। এ কথা জানিয়েছেন এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনা জামান।

তিনি আরো জানান, শুক্রবার থেকেই এ টি এম শামসুজ্জামানের শরীর দুর্বল হয়ে পড়ে। চলাফেরা করতে পারছেন না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গতকাল রাতভর এমন অবস্থা ছিল। পরে শনিবার দুপুরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের পরামর্শে এ টি এম শামসুজ্জামানকে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয়।

অধ্যাপক আতিকুর রহমান বলেন, আগে দুবার উনি আমার অধীনে ভর্তি ছিলেন। এবার ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন। শরীরের এক পাশ অবশ। একটি চোখের এক পাশে ভাইরাল অ্যাটাক হয়েছে। শারীরিক অবস্থা খুবই দুর্বল। সবকিছু বিবেচনায় আমরা ওনাকে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দিয়েছি। বর্তমানে তিনি নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন।

এ বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। সেদিনও খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সেই রাতে তাঁকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হয়। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ জুন তাঁকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ২৫ নভেম্বর আন্ত্রিক প্রতিবন্ধকতা দেখা গেলে এ টি এম শামসুজ্জামানকে জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেন এ টি এম শামসুজ্জামান।


     এই বিভাগের আরো খবর