ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়! Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড Headline Bullet পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য আটক Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউরিয়ায় সংকল্প যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাবমার্সিবল নলকূপ স্থাপন উদ্বোধন Headline Bullet লাখ টাকার বিদ্যুৎ বিল সংশোধনের পরে হলো ১ হাজার ২৩৮ টাকা Headline Bullet হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে Headline Bullet পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা Headline Bullet জীবননগরে উন্মুক্ত স্থানে পশু জবাই: মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা! Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান

লেখিকা ফারহানা হৃদয়িনীর “এক বর্ষার কবিতা”

★এক বর্ষার কবিতা★
ফারহানা হৃদয়িনী


আকাশে মেঘ জমলে বুকের মধ্যে আনচান
তুমি কিগো বৃষ্টি ভেজা আমার পাখির গান?
অবিরাম বৃষ্টি ঝরছে আজকে সারাদিন
মেঘ বলেছে তোমার কাছে আমার ভীষণ ঋন।

ভালোবাসার অপরাধে তুমি বৃষ্টিবন্দী
শুনছো? এসো করি প্রেম কাব্যের সন্ধি।
তোমাকে আজ মুগ্ধ করতে লিখতে বসেছি কবিতা
দেব তোমায় আলতো আদর কাঙ্খিত উষ্ণতা।

ঘোর আঁধার ঘনিয়েছে মেঘ আমার বুকের মাঝারে,
তোমায় ছেড়ে দূরে থাকা, সে যে বেজায় সাঁজারে।
তোমায় আজ ভিজিয়ে দেব কদম জানে সে কথা,
কাদা মাটি জল সব মিলে হবে এক বর্ষার কবিতা।

আজ তবে বর্ষা নামুক গভীর প্রেমে,
কিছুটা জল জমুক না হয় ভালোবাসার রঙিন ফ্রেমে।
এই পৃথিবীর সব কোলাহল আজ যাক না থেমে,
দুটি মনের অনন্তপ্রেম সরোবরে থাকুক জমে।


     এই বিভাগের আরো খবর