কবিতার নাম
“””লিফলেট “”
লেখক ঃ রাজু আহমেদ সরকার
এই আমার আঙ্গিনা,
এই আমার দেশ,বাংলাদেশ!
যেখানে হাজারও মেধা,
বিক্রি হয় রাতের অন্ধকারে।
বিল্ডিং এর দেয়ালে আর বৈদ্যুতিক খুঁটির গায়ে।
গরিব আর দারিদ্র্যতার জন্য,
মেধা আজ ঝুলে আছে বিভিন্ন জড়বস্তুর সাথে।
সারা রাত জেগে অলিতে গলিতে পোষ্টার মেরে,
বুক ভরা আশা নিয়ে ফিরে আসে নীড়ে।
অপেক্ষা করতে থাকে,
নতুন স্বপ্ন দেখবে বলে।
এমন করে দিন চলে যায়, রাত চলে যায়,
তবু ও অপেক্ষার প্রহর শেষ হয় না!!
হতাশায় জ্বর-জড়িত হয়ে,
বার বার বিলাপ করতে থাকে।
দারিদ্র্য পরিবারে জন্মনিয়ে, মেধার কি দাম আছে?
তার থেকে যদি জন্মের সময়,
গলা টিপে ফেলতো মেরে।
তবে আজ মেধা বিক্রি করতে হতো না,
রাস্তার অলিতে গলিতে!