ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

মেয়ে আইরাকে মাঝে নিয়েই রেজিস্ট্রি বিয়ে করলেন মিথিলা-সৃজিত

বিনোদন ডেস্ক : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের কাজটা সেরে ফেললেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

শুক্রবার সন্ধ্যায় সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে লাল জহরকোট এবং কালো পাঞ্জাবি পরেছিলেন সৃজিত। আর মিথিলা পরেন লাল রঙের জামদানি শাড়ি। সাজ বিশেষ নয়। কপালে ছোট্ট টিপ। কানে-গলায় মানানসই গহনা। মেয়ে আইরাকে মাঝে নিয়েই রেজিস্ট্রি করেন মিথিলা-সৃজিত।

এদিকে এই সময়ের খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রেজিস্ট্রি করে বিয়ে করেন সৃজিত এবং মিথিলা। খুব কাছের কিছু বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষজন উপস্থিত ছিলেন তাদের রেজিস্ট্রি ম্যারেজে। হানিমুন করতে শনিবারই জেনেভার উদ্দেশ্যে পাড়ি দেবেন সৃজিত এবং মিথিলা।

সৃজিত আর মিথিলার প্রেমপর্ব চলেছে বছরখানেক ধরে। বিয়ে উপলক্ষে মিথিলার বাবা-মা এবং পরিবারের লোকজন কলকাতায় গেছেন। রেজিস্ট্রি ম্যারেজের পর টলিউডের সকল অতিথিদের নিয়ে বিশেষ পার্টি হবে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর