ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল- মধুমিতা (পাখি)

ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দায় মধুমিতা সরকার বিচ্ছেদের চার বছর পর ডিভোর্সের কারণ জানালেন। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয়। এরপর ২০১৫ সালের ২৬ জুলাই বিয়েও করেন তারা। কিন্তু বেশিদিন টিকেনি তাদের সংসার। হয়েছে বিচ্ছেদ। সৌরভের সঙ্গে বিচ্ছেদের এতদিন পর আবার সম্পর্ক ভাঙার বিষয়ে সামনে চলে এলো।

মধুমতি অভিনীত ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এতে তার বিপরীতে আছেন অর্জুন চক্রবর্তী। ছবিটির প্রচারণায় আসতেই গণমাধ্যমকর্মীরা মধুমিতাকে পুরনো সম্পর্ক ভাঙার বিষয়ে জানতে চান।

এসময় মধুমিতা বলেন, কোনো একটা কারণে তো সম্পর্ক ভাঙে না। পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ নেই আমাদের। সৌরভ ভালো মানুষ। ও খুব ভালো থাকুক, সেটাই চাইব। কিন্তু আমার সঙ্গে ওর ঠিক বনিবনাটা হলো না।

তিনি বলেন, আমাদের দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। সম্পর্কেও সেই কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তাই আমরা দু’জনে কথা বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ভাগ্য ভালো একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার আগে যে আমরা আলাদা হয়ে গিয়েছি। ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল।

সৌরভের সঙ্গে মিথ্যা আশ্বাসের ওপর ভিত্তি করে তার সঙ্গে সংসার করেছেন বলেও মন্তব্য এ অভিনেত্রীর। তিনি বলেন, আমি যত দিন সৌরভের সঙ্গে ছিলাম, মিথ্যাটাকেই হয় তো বিশ্বাস করতে চেয়েছিলাম।


     এই বিভাগের আরো খবর