ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

ফের বিয়ের পিঁড়িতে বসলেন ২০০৮ সালের লাক্স সুপারস্টার চৈতি

ফের বিয়ের পিঁড়িতে বসলেন ২০০৮ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ইসরাত জাহান চৈতি। গেল ৮ অক্টোবর পারিবারিকভাবে তার বিয়ে হয়েছে। আজ সোমবার চৈতি বিষয়টি নিশ্চিত করেছেন। চৈতির বরের নাম মাহমুদ আরাফাত। তিনি একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত। শ্বশুরবাড়ি যশোরে।

চৈতি বলেন, দুজনের আগে থেকেই পরিচয় ছিল। নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কয়েকটি টিভিসি করেছিলাম। সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন মাহমুদ আরাফাত। ওই সূত্রেই আমাদের পরিচয়। এরপর তৈরি হয় বন্ধুত্ব। যখন দেখলাম সম্পর্কটা ব্যক্তিগত হয়ে উঠছে তখন দুজনেই পরিবারকে জানাই। পরিবারের সম্মতি ও আয়োজনেই বিয়ে হয়েছে। একটু তাড়াহুড়ো করেই সবকিছু হয়ে গেল। শুধুমাত্র দুজনের পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

জীবনের নতুন সঙ্গীকে নিয়ে চৈতি বলেন, ‘সে খুবই শান্ত প্রকৃতির মানুষ। অন্যের কাজকে সম্মান দিতে জানে। বন্ধুর মতো পরামর্শ দেয়। সে আমার অভিনয়ের ভক্ত। পরিচয়ের আগে থেকেই সে আমার নাটক নিয়মিতই দেখতো। আমরা ভালো আছি। সবার দোয়া চাই।’

এর আগে ২০১৫ সালের ৮ অক্টোবর ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেন তিনি। বনিবনা না হওয়ায় তিন বছরের মাথায় সেই দাম্পত্য জীবন ভেঙে যায়। সেই অতীতকে বিদায় দিয়ে নতুন জীবনের প্রত্যাশায় চার বছর পর একই তারিখে দ্বিতীয় বিয়ে করলেন চৈতি।


     এই বিভাগের আরো খবর