ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

ডিএমপির ৪৫ তম প্রতিষ্ঠা দিবসে পুলিশ লাইনস্ মাঠ মাতাবে তারকারা

‘বেটার এন্ড সেফার ঢাকা’ গড়তে গৌরবময় সেবায় ৪৪ বছর পার করে ৪৫ বছরে পদার্পন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগরীর সম্মানিত নগরবাসীকে অহর্নিশ সেবা দেওয়ার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে।

 মেট্রোপলিটন পুলিশের অনলাইন পত্রিকা ডিএমপি নিউজে জানানো হয়, ডিএমপির ৪৫ তম প্রতিষ্ঠা দিবসে ৮ ফেব্রুয়ারি ২০২০ রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে নাগরিক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী , সংগীত ও নৃত্যশিল্পীরা এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ ।

বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ফেরদৌস-মাহিয়া মাহি ও ইভান শাহরিয়ার সোহাগ- মিষ্টি জান্নাত জুটির অংশগ্রহণে নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গিতশিল্পী নগরবাউল খ্যাত জেমস, চিরকুট ব্যান্ড, ক্লোজ আন ওয়ান খ্যাত সালমা ও পিয়াঙ্কা বিশ্বাস। সেই সাথে থাকবে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর শিল্পীদের মনোরম নৃত্য ও সংগীত পরিবেশনা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠ থেকে সন্ধ্যা ৭টার সংবাদের পর সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।


     এই বিভাগের আরো খবর