ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Headline Bullet আইপিএল নিলামে রেজিষ্ট্রেশন করছেন যে ১২ বাংলাদেশি ক্রীকেটার Headline Bullet নেত্রকোনা উপজেলা ভবনে আগুন Headline Bullet ঘেরের কুঁড়েঘরে রক্তাক্ত রাত: মাথায় ১২টি কোপের চিহ্নসহ বদর উদ্দিনকে নৃশংস হত্যা Headline Bullet পাবনার ঈশ্বরদীতে ত্রীমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ ৮ জামায়াত নেতাদের বাসায় আগুন Headline Bullet ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশরাফুল উকিল কে ‌১০ বছরের কারাদ*ণ্ড Headline Bullet গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক Headline Bullet বৈদ্যুতিক শর্কসার্কিটের কারনে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন Headline Bullet বেকারি ম্যানেজারকে কুপিয়ে জখম, হাতের ক্ষত গভীর

নেত্রকোনা উপজেলা ভবনে আগুন

Oplus_131072

নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা কার্যালয়ে আগুন লেগে চেয়ার, টেবিল ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। বুধবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ আগুন লাগে।

আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ ছুটে আসেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের বাসিন্দারা উপজেলা কার্যালয়ের পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ভোরে আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।


     এই বিভাগের আরো খবর