ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশরাফুল উকিল কে ‌১০ বছরের কারাদ*ণ্ড Headline Bullet গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক Headline Bullet বৈদ্যুতিক শর্কসার্কিটের কারনে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন Headline Bullet বেকারি ম্যানেজারকে কুপিয়ে জখম, হাতের ক্ষত গভীর Headline Bullet নুর নগর কলোনী পাড়ায় যাওয়ার পথে খাদে পড়ল ঝালবোঝাই আলম সাধু, অক্ষত চালক Headline Bullet রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Headline Bullet জীবননগরে খাটের নিচে লুকানো ১৯ বোতল উইন্সেরেক্সসহ স্বামী গ্রেফতার, স্ত্রী পলাতক Headline Bullet দামুড়হুদায় ট্রাক-পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ, ঢাকায় পাঠানো হলো এক আহতকে Headline Bullet নিখোঁজের দুই দিন পরে মিললো কৃষকের গলা কাটা লাশ Headline Bullet পাগলা মসজিদে মানত করে শ্বশুরি শালা শালির বিচার চাইলেন আল্লাহর কাছে

বৈদ্যুতিক শর্কসার্কিটের কারনে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন

Oplus_131072

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নথিপত্রের ধরন ও পরিমাণ নিরূপণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনীতিবিদরা।

পুলিশ জানায়, এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কক্ষে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু দাপ্তরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষ এবং পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা পর্যবেক্ষণ করেন।


     এই বিভাগের আরো খবর