সপ্তাহব্যাপী কার্যক্রমকে কুষ্টিয়ার মানুষের প্রয়োজনে মাসব্যাপী অব্যহত রাখার ঘোষণা দিয়েছে দৌলতপুর থেকে খোকসা অবধি অর্ধশতাধিক সামাজিক সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া।
আজ ৫ই নভেম্বর, ২০২৬ ইং রোজ বুধবার, ‘সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া’- এর উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন কর্মসূচির সমাপণী দিনে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় আজ ১৩ নং ওয়ার্ডের বারখাদা উত্তরপাড়া গার্লস স্কুল সংলগ্ন এলাকায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ এবং ঘরবাড়ির আঙিনায় নোংরা, আবর্জমার স্তুপ ও জলাশয় পরিছন্ন রাখার পরামর্শ প্রদান করা হয়।
জোটের সহ সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াসের সভাপতি সাদিক হাসান রহিদের সার্বিক নির্দেশনায় ও উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক যাবির মাহমুদের তত্ত্বাবধানে ডেঙ্গু সচেতনতা সৃষ্টি মূলক লিফলেট বিতরণ কর্মসূচি আরও অংশগ্রহণ করেছেন স্থানীয় সেচ্ছাসবক রিয়াদ, শান্ত, জয়, মুজাহিদ, নিরব, লাবিব, রাকিব, জিহাম, আকাশ এবং অপু।
অপরদিকে সেভ খাজানগর ফাউন্ডেশনের উদ্যোগে বটতৈল ইউনিয়নের আদর্শপাড়া এলাকার জাগরণী মডেল স্কুল এবং রংধনু মডেল স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে লিফলেট বিতরণ করা হয় ডেঙ্গু সম্পর্কে সচেতনার লক্ষ্যে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ জয়, সহ কোষাধ্যক্ষ, সিয়াম আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক , নুর আমিন, সদস্য, শেখ সিহাব, নয়ন আহমেদ, সিয়াম আহমেদ, রিফাত আহমেদ,হাবির রহমান।
সচেতনতাই হতে পারে ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার”, “সচেতন হই, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি” এবং “সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব”—এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, ড. আমানুর আমান বলেন, ” বর্তমানে ডেঙ্গু কুষ্টিয়ায় মহামারী আকার ধারণ করেছে, ১৩০০ এর বেশি আক্রান্ত, মৃত্যুবরণ করেছেন ৬ জন, এমতাবস্থায় সচেতনতায় মাইকিং, জীবানুনাশক স্প্রে, লিফলেট বিতরণ কর্মসূচি আমরা চালিয়ে যাবো মাসব্যাপী “
সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক ও উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পলল বলেন, করোনার সময় সম্মিলিত সামাজিক জোট জীবন বাজি রেখে কুষ্টিয়া জেলার মানুষের পাশে ছিলো, সামর্থ্য হয়তো কম আমাদের কিন্তু ইচ্ছা, আগ্রহ ও পরিশ্রমের মাধ্যমে কুষ্টিয়ার মানুষের এই ডেঙ্গুর প্রকোপকালীন সময়ে মাঠে কাজে করবে জোট “
উল্লেখ্য যে বিগত ২৯ শে অক্টোবর সপ্তাহব্যাপী ব্যাপক জনসচেতনতার পরিকল্পনা নিয়ে মাঠে কাজ আরম্ভ করে কুষ্টিয়া জেলার অর্ধিশতাধিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সমন্বিত প্লাটফর্ম সম্মিলিত সামাজিক জোট, ইতিমধ্যেই কুষ্টিয়া, খোকসা, কুমারখালি, সদর ও পৌরসভার বিভিন্ন বাজারে, মাদ্রাসা ও স্কুল-কলেজেসহ বিভিন্ন পয়েন্টে সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন করেছে জোট। ডেঙ্গুর প্রকোপ না কমায় পর্যায়ক্রমে দৌলতপুর, মিরপুর ভেড়ামারার স্বেচ্ছাসেবকদের অনুরোধে সকল উপজেলাব্যাপী এ সচেতনতা অব্যহত থাকবে, পাশাপাশি মানুষ মানুষের জন্য সংগঠনের উদ্যোগে কীটনাশক স্প্রে অব্যহত থাকবে ডেঙ্গুর হটস্পটে, জানান জোটের নেতৃবৃন্দ।