ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার

দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয়

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :​চুয়াডাঙ্গা জেলার আজ শুক্রবার (৩০শে অক্টোবর ২০২৬) দর্শনা কেরুজ বাজার মাঠে টাইগার ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধনী খেলা। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশে বেলুন ও প্যারাশুট বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।​টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
​আজকের টানটান উত্তেজনার এই উদ্বোধনী খেলায় অংশ নেয় নাটোর একাদশ বনাম মহেশপুর একাদশ। নির্ধারিত সময়ের পুরো খেলা জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত ট্রাইবেকারে নাটোর একাদশ জয়লাভ করে। হাজারো দর্শকের উপস্থিতিতে চমৎকার এই ফুটবল ম্যাচটি এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়
(সূত্রে : BBC crime news)


     এই বিভাগের আরো খবর