ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর

কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মামলার আসামী ফামিদ মন্ডলকে গলা কেটে হত্যাঃ

কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী জামালপুর গ্রামের শীর্ষ মাদক চোরাকারবারিসহ বিভিন্ন মামলার আসামী ফামিদ মন্ডলকে (৪২) গলা কেটে হত্যা করেছে তার সৎ ভাই মিলন মন্ডল। আজ রবিবার সকালে ফামিদ মন্ডলের বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ফামিদ মন্ডল জামালপুর গ্রামের নন্দ মন্ডলের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম জানান, নিহত ফাহিম মন্ডল জামালপুরের নিজ বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে বসে ছিল। পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তার সৎভাই মিলন মন্ডল তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদক বিক্রয়ের টাকা ভাগাভগি নিয়ে এই হত্যাকান্ডটি ঘটতে পারে। নিহত ফাহিম মন্ডলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘাতক মিলন মন্ডলকে ধরতে অভিযান চলছে বলেও জানায় ওসি।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর