ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক Headline Bullet কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Headline Bullet নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪

লেখিকা ফারহানা হৃদয়িনীর “কিশোর মুক্তিযোদ্ধা”

কিশোর মুক্তিযোদ্ধা
ফারহানা হৃদয়িনী

আমি তো যুদ্ধ করতে চাইনি
কারন, আমি মানুষ মারতে জানিনা।
তবু আজ আমি মুক্তিযোদ্ধা,
আমার বন্দিনী বাংলা মায়ের শৃঙ্খল ভাঙতে,
আমার দেশকে শত্রুর কবল হতে মুক্ত করতে,
আমি যোদ্ধা হয়েছি মাত্র ষোল বছর বয়সে
আমি কলম ছেড়ে অস্ত্র হাতে তুলেছি প্রবল রোষে।
আমি গ্রেনেড ছুড়েছি শত্রুসেনার ঘাঁটিতে,
আমি কখনো পিছপা হইনি শত্রুর মাথা কেটে নিতে,
আমি এক কিশোর মুক্তিযোদ্ধা
এই দেশের প্রতি আমার অগাধ শ্রদ্ধা।
যেদিন ঐ হায়েনার বুকে বন্দুক করেছি তাক
প্রবল কষ্টের জলন্ত ঘৃণায় ছিলাম নির্বাক।
সেখানে কোন মনুষ্যত্বের মুখ দেখিনি,
শুধুই দেখেছি আমার মায়ের রক্তাক্ত শাড়ি,
ছোট ভাইয়ের আহত মুখের আর্তনাদ,
নদীর জলে বোনের ধর্ষিত অর্ধ গলিত লাশ।
আমার স্মৃতিতে আজো দেখি পড়ে আছে,
বাবার বেয়নেট বিদ্ধ লাশ কাচারী ঘরের পাশে।
আমি তো যুদ্ধ করতে চাইনি
কারন আমি মানুষ মারতে জানিনা।
তবু আমি লড়েছি কারন স্বাধীনতার বীজ রোপিত আমার মনে,
জীবন দিয়ে আমার বিজয় এনেছি সেদিন কিনে।


     এই বিভাগের আরো খবর