চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) সাইফুল মোল্লা সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ মেসার্স তানজিল এন্টারপ্রাইজ এর দক্ষিণ পাশে ইটের রাস্তার উপর হতে ইং-১৭/০৬/২০২৬ তারিখ রাত্র ২০.৪০ ঘটিকার সময় ধৃত আসামী ১। এনামুল হক @ বিপুল(৪০), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, মাতা-মোছাঃ আরেজান বেগম, গ্রাম-দক্ষিণ চাঁদপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে ৩০ (ত্রিশ) অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৯,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।