ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন

২য় পদ্মা সেতুকে ওয়াই টাইপ করার দাবীতে রাজবাড়ীতে বিএনপির সাংবাদিক সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি ঃ ‘দৌলতদিয়া-পাটুরিয়া’ পয়েন্টের প্রস্তাবিত ২য় পদ্মা সেতু’র সঙ্গে পাবনার নগরবাড়ীকে সংযুক্ত করে রেল ও গ্যাস সংযুক্তসহ ওয়াই টাইপের সেতু (দৌলতদিয়া-পাটুরিয়া-নগরবাড়ী) নির্মাণের দাবীতে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপি।
সোমবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এতে উল্লেখ করা হয়, ‘১৯৮৯ সাল থেকে আমরা দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে পদ্মা সেতু নির্মাণ ও রেলওয়েকে সম্প্রসারিত করার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে এসেছি। তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ‘পদ্মা সেতু বাস্তবায়ন ও রেল রক্ষা সংগ্রাম কমিটি’ গঠন করে ১৪টি জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন গড়ে তোলা হয়েছিল, এমনকি হরতালও পালন করা হয়েছিল। যার ফলে তৎকালীন সরকার ‘সম্পূর্ণরূপে রেল সংকোচনের’ নীতি থেকে সরে আসে। পরবর্তীতে দৌলতদিয়া-পাটুরিয়ার পরিবর্তে জাজিরা-মাওয়া পয়েন্টে পদ্মা সেতু নির্মাণ হয়, কারণ টানাটানি করে আমরা ওই অঞ্চলের সাথে পারিনি। এ কথা স্পষ্ট যে, জাজিরা-মাওয়া সেতু চালু হলে এবং অতি দ্রুত ২য় পদ্মা সেতু নির্মিত না হলে রাজবাড়ীসহ এ অঞ্চলের ১৪টি জেলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ভীষণভাবে ব্যাহত হবে। এ জন্য জরুরীভিত্তিতে ২য় পদ্মা সেতু নির্মাণ করা প্রয়োজন। সেক্ষেত্রে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দৌলতদিয়া-পাটুরিয়ার সাথে পাবনার নগরবাড়ীকে সংযুক্ত করে ওয়াই টাইপের সেতু নির্মাণের জোর দাবী জানাচ্ছি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধসহ অতি শীঘ্রই এ দাবীকে সামনে রেখে এ অঞ্চলের সংশ্লিষ্ট জেলাগুলোর সকলকে কার্যকর অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ মজিদ বিশ্বাসের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর