ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

রাজবাড়ীতে নৌকা পেলেন মোহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দে নজরুল ইসলাম


এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে নৌকা পেলেন মোহম্মদ আলী চৌধুরী ও গোয়ালন্দে নজরুল ইসলাম
১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ পৌরসভায় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মোহম্মদ আলী চৌধুরী এবং গোয়ালন্দ পৌরসভায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মণ্ডল।

(১৩ জানুয়ারি) বুধবার রাতে জেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন। গণভবনে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর