ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন

রাজবাড়ীতে কৃষকলীগের বর্ধিত সভা আনুষ্ঠিত।।

এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলা কৃষকলীগের বর্ধিত সভা সোমবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। রাজবাড়ী জেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যড. জামাল হোসেন মুন্না, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম খান নকীব, আব্দুর রহমান, লক্ষণ দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান।

সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে কৃষকদের সংগঠিত করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদেরও ভূমিকা রয়েছে। কৃষকদের ন্যায্য দাবি আদায়ে কৃষকলীগ সব সময় সোচ্চার রয়েছে।

সবার সম্ম‌তি‌তে রাজবাড়ী জেলা কৃষকলী‌গের ক‌মি‌টি গঠ‌নের জন্য স‌ম্মেলন প্রস্তু‌ত ক‌মি‌টির অাহ্বায়ক ও যুগ্ম অাহ্বায়ক করা হচ্ছে। যার মাধ্য‌মে উপ‌জেলা পর্যায় সম্পন্ন ক‌রে অাগামী তিন মা‌সের ম‌ধ্যে পূণাঙ্গ জেলা ক‌মি‌টি করা হ‌বে। এছাড়া ক‌রোনাকালীন সময়ে কৃষকলী‌গের নেতাকর্মীরা সারা‌দে‌শে ধান কে‌টে দেশ‌কে দূবৃ‌ক্ষের হাত থে‌কে রক্ষা ক‌রে‌ছেন। কৃষকলী‌গে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক সেবনকারী নেই। অাওয়ামী লী‌গের মুল অঙ্গ সংগঠনের এক‌টি কৃষকলীগ। কিন্তু বাস্ত‌বে দেখা যায় ছাত্রলীগ, যুবলী‌গ নি‌য়ে মুল অাওয়ামী লীগ উঠা বসা ক‌রে। অার কৃষকলী‌গের প্রোগ্রাম হ‌লে অব‌হেলা বা কাল‌ক্ষেপন ক‌রে বড় বড় নেতাকর্মীরা। তাই অাগামী‌দি‌নে প্রধানমন্ত্রীর শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে কৃষকলীগের সভাপতি/সাধারন সম্পাদ‌কের দিক নি‌র্দেশনায় যে কোন অা‌ন্দোলন সংগ্রা‌মে কৃষকলীগ রাজপ‌থে থাক‌বে।

রাজবাড়ী জেলা কৃষকলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর