ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন

মেহেরপুর শহরের পানির ট্যাংকি থেকে যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ


মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর শহরের বেড়পাড়া একটি বাড়ির পানির ট্যাংকি থেকে রাকিবুল ইসলাম(২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের একটি টিম। রাকিবুল ইসলাম বেড়পাড়ার আরমান আলীর ছেলে।
জানা গেছে, রাকিব আগের দিন রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। রবিবার বেলা ১১ টার দিকে আরমান আলীর বাড়ির সামনে বকুলের বাড়ির ছাদে একটি পানির ট্যাংক এর মধ্যে থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। বকুলের স্ত্রী মমতাজ ছাদের উপরে কাপড় মেলতে গিয়ে পানির ট্যাংকের ঢাকনা খোলা ও পাশে কিছু কাপড় পড়ে দেখে সন্দেহ হয় । পরে ট্যাংকের ঢাকনা বন্ধ করতে গিয়ে পানির নিচে পড়ে থাকা লাশ দেখে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা গিয়ে রাকিবের লাশটি শনাক্ত করেন। পানির ট্যাংকের পাশে একটি ছোরা, রাকিবের জামাকাপড় পড়ে ছিল। পরে স্থানীয়রা মেহেরপুর সদর থানায় ফোন দেয়।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যদের সহযোগিতায় রাকিবের মরদেহ ট্যাংকি থেতে উদ্ধার করে। নেশাগ্রস্থ অবস্থায় সে পানির ট্যাংকিতে পড়ে মারা যেতে পারে বলে ধারণা পুলিশের।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,সদর থানার ওসি শাহ দারা, কাউন্সিলর বাপ্পি, ওসি তদন্ত আমিরুল ইসলাম সহ ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত রাকিবের মা রোকিয়া জানান, রাকিব রাতে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।
বাড়ির মালিক বকুলের স্ত্রী মমতাজ বলেন, বেলা ১২ টার দিকে ছাদে গিয়ে দেখি পানির ট্যাংকের ঢাকনা খোলা, পানির ট্যাংকট ঢাকনা বন্ধ করার জন্য কাছে গিয়ে দেখি ভিতরে একটি মানুষ পড়ে আছে। আমি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে গিয়ে মৃত ব্যক্তিকে রাকিব বলে শনাক্ত করে। এলাকাবাসী জানিয়েছেন রাকিব একজন মাদক সেবী , তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ভয়ে সে রাতে বাড়ি থাকে না বলে অনেকে জানিয়েছেন।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি বলেন, বেড়পাড়ার বকুল হোসেনের বাড়ির ছাদে পানির ট্যাংকিতে রাকিবুলের মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। রাকিবুলের বাড়ি বকুলের বাড়ির পাশেই। শনিবার রাতের কোন এক সময় সে ট্যাংিকির পানিতে ডুবে মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


     এই বিভাগের আরো খবর