ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক Headline Bullet কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Headline Bullet নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

মেহেরপুরে জামায়াতের মহিলাকর্মী ও রোকনসহ ৮ জনকে আটক করেছে পুলিশঃ


মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর শহরের মারকাজ মসজিদের সামনে একটি বাড়ি থেকে ৭ জন জামায়াতে মহিলা কর্মী এবং পৌর জামায়াতের রোকনসহ ৮ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর পৌর জামায়াতের রোকন মনিরুজ্জামান, মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা, জয়পুর গ্রামের হাফেজ মোঃ ইয়ামিনের মেয়ে সুরাইয়া খাতুন, আমঝুপি মিরপাড়ার রফিকুল আলমের মেয়ে সাবিয়া সুলতানা, গাংনীর চৌগাছা পাড়ার সামিউল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন, গাড়াডোব গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা খাতুন, খন্দকার আবুল বাশারের মেয়ে রাবেয়া খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মারকাজ মসজিদের সামনে পৌর জামায়াতের রোকন মনিরুজ্জামানের বাড়িতে বর্তমান পরিস্থিতিতে নাশকতার চেষ্টায় তারা বৈঠক করছিল। এমন অবস্থায় গোপন সূত্রে তাদেরকে অনেক জিহাদি বইসহ আটক করা হয়েছে।
সদর থানার ওসি শাহ দারা খান জানান, নাশকতার চেষ্টাই তারা গোপনে বৈঠক করছিল। গোপন সূত্রের মাধ্যমে আমরা তাদেরকে আটক করি এবং সাথে অনেক জেহাদী বই পাওয়া গেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর