এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের ভর্তি লটারীর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আম্বিয়া সুলতানার সভাপতিত্বে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রমে উপস্থত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্র্ধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মাজেদ শেখ। সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডু। এসময় শিক্ষক, ছাত্রী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।