ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

কুষ্টিয়া জেলায় রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ

বাজারে পেঁয়াজের দাম চড়া থাকায় এবার পশ্চিমের জেলাগুলোতে রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। চাষিরাও বাম্পার ফলন আশা করছে।

ইতিমধ্যে আগাম চাষ করা হালি পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে দাম কিছুটা কমেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে যশোর জেলায় ১ হাজার ৪৪০ হেক্টরে, ঝিনাইদহে ৮ হাজার ৬৫০ হেক্টরে, মাগুরায় ৯ হাজার ১৫ হেক্টরে, কুষ্টিয়ায় ১২ হাজার ১৪০ হেক্টরে, চুয়াডাঙ্গায় ৯৫০ হেক্টরে ও মেহেরপুরে ২ হাজার ২৫ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৮১১ হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। মাগুরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোনো কোনো মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। চাষিরা খেত পরিচর্যায় ব্যস্ত। ইতিমধ্যে আগাম চাষ করা পেঁয়াজ উঠতে শুরু করেছে। মঙ্গলবার দেশের অন্যতম প্রধান পেঁয়াজের হাট ঝিনাইদহের শৈলকুপায় পাইকারি প্রতি কেজি মুড়িকাটি পেঁয়াজ ৭৫ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়। আর নতুন ওঠা হালি পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০২ টাকা কেজি দরে বিক্রি হয়। পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫০ টাকা পর্যন্ত দাম কমেছে। খুচরা দাম কমেছে কেজিপ্রতি ৩০-৪০ টাকা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সোন্দাহ গ্রামের চাষি হাবিবর রহমান জানান, গত বছর সাড়ে পাঁচ বিঘাতে পেঁয়াজ চাষ করেন। বিঘাপ্রতি ৮০ মণ করে ফলন হয়েছিল। পেঁয়াজ ওঠার পর দাম ৭০০/৮০০ টাকা ছিল। সর্বশেষ তিনি তিন মণ পেঁয়াজ ৮ হাজার টাকা মণ দরে বিক্রি করেন। ভালো লাভ হয়েছিল। এবারো সাড়ে পাঁচ বিঘাতে পেঁয়াজ চাষ করেছেন। শৈলকুপা উপজেলা কৃষি অফিসার সনজয় কুমার কুন্ডু বলেন, এ উপজেলায় ৭ হাজার ১০০ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছে। ১ লাখ ৪০ হাজার টন পেঁয়াজ উৎপাদন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর