বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া বড় ড্রেনের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জনৈক খোয়াজ আলীর দ্বিতীয় তলা বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোয়েব আক্তার আকাশকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সোয়েব আক্তার আকাশ কুটিপাড়া বড় ড্রেনের মোড় এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।এসআরবি জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়েছে।