ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার
(২৫ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফি উদ্দিন মোল্লা। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। এ ছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী নকুল কুমার বিশ্বাস।