ঢাকা, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

ফরিদপুর বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার

Oplus_131072


ফরিদপুরের কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
আজ
শনিবার তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত ১৩ আগস্ট কোতয়ালী থানায় ৩৯৫/৩৯৭ পেনাল কোডের ধারায় মামলা নম্বর-৩২ দায়ের করা হয়।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিস্তারিত বিষয়ে আলোচনা করেন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।
পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ন্যায়বিচারের আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ কোতয়ালী থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর