ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশরাফুল উকিল কে ‌১০ বছরের কারাদ*ণ্ড Headline Bullet গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক Headline Bullet বৈদ্যুতিক শর্কসার্কিটের কারনে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন Headline Bullet বেকারি ম্যানেজারকে কুপিয়ে জখম, হাতের ক্ষত গভীর Headline Bullet নুর নগর কলোনী পাড়ায় যাওয়ার পথে খাদে পড়ল ঝালবোঝাই আলম সাধু, অক্ষত চালক Headline Bullet রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Headline Bullet জীবননগরে খাটের নিচে লুকানো ১৯ বোতল উইন্সেরেক্সসহ স্বামী গ্রেফতার, স্ত্রী পলাতক Headline Bullet দামুড়হুদায় ট্রাক-পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ, ঢাকায় পাঠানো হলো এক আহতকে Headline Bullet নিখোঁজের দুই দিন পরে মিললো কৃষকের গলা কাটা লাশ Headline Bullet পাগলা মসজিদে মানত করে শ্বশুরি শালা শালির বিচার চাইলেন আল্লাহর কাছে

ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশরাফুল উকিল কে ‌১০ বছরের কারাদ*ণ্ড

Oplus_131072

‌

ফরিদপুর জেলা প্রতিনিধি:


চেষ্টার দায়ে আশরাফুল উকিল (২৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারা-দণ্ড দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, আশরাফুল উকিল মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশী সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটির মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় আশরাফুল তাদের বাড়িতে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তার মা ঘরে গিয়ে দেখেন, আশরাফুল দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। পরে শিশুটি তার মাকে জানায়, আশরাফুল তাকে যৌন নিপীড়ন করেছে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়েছে।
এ ঘটনায় ৭ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশরাফুলকে একমাত্র আসামি করে মধুখালী থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ভূঁইয়া। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি তিনি আশরাফুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধের প্রবণতা কমাতে রায়টি ভূমিকা রাখবে।


     এই বিভাগের আরো খবর