ঢাকা, সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পাংশায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, গাঁজা ও ট্যাপে*ন্টাডলসহ ৩ জন আটক Headline Bullet ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের Headline Bullet ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জননী পরিবহন খাদে Headline Bullet কুষ্টিয়া পৌর বাজারে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ Headline Bullet কুমিল্লায় ৯ শিক্ষার্থীর জন্য ২৫ শিক্ষক তাও পাশ করেনি কেউ Headline Bullet ঢাকায় ৫ কোটি মূল্যের ৬ টি সোনার ডিম উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর Headline Bullet গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে পরিচালক গ্রেফতার Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত

পাংশায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, গাঁজা ও ট্যাপে*ন্টাডলসহ ৩ জন আটক

Oplus_131072

রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়ন, পাংশা পৌরসভার নারায়ণপুর এবং মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাংশার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—রামকোল বাহাদুরপুর গ্রামের মৃত ইশারত আলী শেখের ছেলে জুয়েল শেখ (৩২), বিষ্ণু মন্ডল গ্রামের মৃত রহমত মন্ডলের ছেলে মো. শুকুর আলী (২৫) এবং দক্ষিণ নারায়ণপুর গ্রামের মৃত হাদী কুমারের ছেলে শাওন (৩৫)।

অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধা*র করা হয়।

পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর