মেহেদি হাসান দিপু , শরণখোলা প্রতিনিধি : শরণখোলা থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলা সদরের পাঁচরাস্তার মোড় এলাকা থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে। আটক ইয়াবা ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (৩৫) উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের আক্কেল আলী হাওলাদারের পুত্র।
শরণখোলা থানার এসআই আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা দুইটার দিকে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তার বাংলাবাজার রোড থেকে মোটর সাইকেল সহ সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেলে তল্লাশী করে বিশেষ ব্যবস্থায় কাগজে মোড়ানো সাত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক সাখাওয়াত একজন ইয়াবা ব্যবসায়ী বলে এসআই জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, আটক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে বলে ওসি জানান।