ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর

রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় মোবাইল কোর্টে জরিমানা ও মাক্স বিতরণঃ

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় মোবাইল কোর্টের অভিযানে ৪জনকে জরিমানা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে রাজবাড়ী শহরের প্রধান সড়কে, ঔষধ দোকান, কাপড় বাজার, দুধ বাজার ও সোনালী ব্যাংক রোড়ে স্বাস্থ্য সচেতনতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ২ জন ব্যাক্তিকে দন্ড বিধি ১৮৬০এর ২৬৯ ধারায় ১ হাজার টাকা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার ২ জন ব্যাক্তিকে ৭০০ টাকাসহ মোর্ট ১হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান চলাকালিন সময় মাক্স বিতরণ করা হয়। প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, পেসকার সুদিব বিশ্বাস ও আত্তাপ প্রামাণিক এবং শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর