!
আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার শান্তিপাড়ার মো. রতন (৪০) এবং দোলোদিয়া দক্ষিণপাড়ার মো. মারুফ (২৯)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে রতনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মারুফকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রতনকে ১৫ দিন এবং মারুফকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।
(সূত্রে :BBC crime news)