ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার

কুষ্টিয়ায় ফেনসিডিল এবং গাঁজাসহ দুজন আটকঃ


কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড থেকে ১৪০ বোতল ফেনসিডিল এবং প্রায় ছয় কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী মাইক্রোবাসও জব্দ করা হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় খোকসা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার ও মাইক্রোবাস জব্দ করে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশের একটি দল খোকসা বাসস্ট্যান্ড এলাকায় ওই মাইক্রোবাসটিকে চ্যালেঞ্জ করে। এ সময় মাইক্রোবাসে তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল ও দুই পুটলায় আনুমানিক ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাইক্রোবাসের চালক সঞ্জীব হোসেন ও মাদকের চালান বহনকারী মাদক ব্যবসায়ী পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রো চ ৫১-৬৯৩৪ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেয় তারা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু এই ফেনসিডিল ও গাঁজা দৌলতপুরের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির বলে স্বীকার করেছেন। আটককৃত পিন্টু ও সঞ্জীব হোসেনের বাড়িও দৌলতপুর। দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এই মাদক খোকসা হয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এদের।


     এই বিভাগের আরো খবর