ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবার মৃত্যু Headline Bullet ভারতে পালানোর সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জেমসবন্ডের ভুমিকা বলিউড অভিনেতা Headline Bullet রাজবাড়ীতে অসুস্থ গরু জবাই এর উদ্দেশ্যে গোয়াল ঘরে রাখার দায়ে কসাই কে জরিমানা Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক এক Headline Bullet জলবায়ু তহবিল থেকে অনুদান চায় বাংলাদেশ Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য Headline Bullet চুয়াডাঙ্গার ছাত্রনেতা সৌরভের মর্মান্তিক মৃত্যু: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত রিয়া Headline Bullet দর্শনায় মাদক সেবনসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড! Headline Bullet থানাপাড়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক এক

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড ফায়ারকৃত গুলির খোসাসহ মো. শিহাব উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি। এ সময় তাঁর কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত একটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।আটককৃত শিহাব উদ্দীন দফাদারপাড়া এলাকার মৃত তফিল উদ্দীন প্রামাণিক ও জুবেলা খাতুনের ছেলে।গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দফাদারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পাশে ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় একটি লোহার তৈরি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, এক রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও একটি ব্যবহৃত সিমকার্ডসহ শিহাব উদ্দীনকে আটক করা হয়।এসআরবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর