ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে

মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার

Oplus_131072


মাদারীপুরের রাজৈরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।আজ‌
শুক্রবার মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার এনামুল মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার এসাহাক মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে পূর্বপরিচিত এনামুল মাতুব্বর ও তার সহযোগীরা ইতালিতে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ২২ লাখ টাকা দাবি করেন। তাদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে নগদ ২২ লাখ টাকা ও পাসপোর্ট আসামিদের কাছে দেন।
পরবর্তীতে গত ৭ জানুয়ারি ২০২৬ ভুক্তভোগীকে ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, লিবিয়ায় পৌঁছানোর পর এনামুল তাকে গ্রহণ করে এবং কয়েক দিন পর আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন। পরে ওই চক্রের সদস্যরা ভুক্তভোগীকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীকে মুক্ত করার জন্য তার স্বজনরা বিভিন্ন সময়ে এনামুলকে আরও ২০ লাখ টাকা দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এরপরও ভুক্তভোগীকে মুক্তি না দিয়ে নির্যাতন করা হয় বলে পুলিশ জানায়।
একপর্যায়ে ভুক্তভোগী পাচারকারী চক্রের কবল থেকে কৌশলে পালিয়ে লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহায়তা নেন। পরে গত ২৮ এপ্রিল ২০২৬ তিনি বাংলাদেশে ফিরে আসেন।
এ ঘটনায় রাজৈর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ডিবির বিশেষ অভিযানে এনামুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার এনামুলের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একটি মানবপাচার মামলার তথ্য পাওয়া গেছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানবপাচারকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর