ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে মাঠে নেমেছে পুলিশ

এসএম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে মাঠে নেমেছে পুলিশ। প্রতিটি বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার ৭টি ইউনিয়নের হাট-বাজারে একযোগে মাঠে নামে থানার টিম। উপজেলার বহরপুর ইউনিয়ন ও নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য। জামালপুর ইউনিয়নে এস,আই মাজহারুল ইসলাম ও এ,এস,আই মেহেদী হাসান। ইসলামপুর ইউনিয়নে এ,এস,আই ওয়াদুদ, বালিয়াকান্দি ইউনিয়নে এস,আই ফায়জুর খান, নারুয়া ইউনিয়নে এ,এস,আই ইলিয়াছ হোসেন, জঙ্গল ইউনিয়নে এ,এস,আই ইউসুফ, পিএসআই সানাউল্লাহ, নবাবপুর ইউনিয়নে এস,আই শ্যামল হালদার চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস, আত্নহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করাসহ অপরাধীদের তথ্য পুলিশের নিকট প্রদানের আহবান জানানো হয়।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে টহল শুরু করা হয়েছে। পাশাপাশি অপরাধীদের তথ্য পুলিশকে প্রদানের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর