এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ির পাংশা প্রেস ক্লাব ও লালন সংগীত চর্চা কেন্দ্রের আয়োজনে (১৪ জানুয়ারী) বৃহস্পতিবার পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, মোঃ রিজাউল ইসলাম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক উপজেলা শিল্পকলা একাডেমি, শাজাহান সিরাজ সাধারণ সম্পাদক পাংশা লালন সংগীত চর্চা কেন্দ্র, এছাড়াও পাংশা প্রেস ক্লাবের সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন।