ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

শাহরুখ নতুন ছবি না করলে আত্মহত্যা করবে ভক্ত ও দর্শক

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল কিং খানকে। সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকার মতো হেভিওয়েট অভিনেত্রীরা। কিন্তু বিধি বাম! শেষরক্ষা হয়নি সেই ছবিতেও। বক্স অফিসে সুপার ফ্লপ ‘জিরো’। তাইতো ফ্যানেদের চোখে জল।

সেই চোখের জল নিয়ে শাহরুখভক্তরা এবার কঠিন হুমকি দিলেন। ‘হয় পরের বছর পহেলা জানুয়ারির মধ্যে নতুন ছবির ঘোষণা করুন, নয়তো আত্মহত্যা করব’, ‘কেন এরকম করছ শাহরুখ’, ‘হিরো ছবিটি হিট হয়নি, কিন্তু ডিয়ার এসআরকে, আমার কাছে তুমিই একমাত্র হিরো, কামব্যাক করো প্লিজ’…টুইটার জুড়ে এখন শাহরুখ অনুরাগীদের বেশিরভাগের চিত্রটা ঠিক এই রকম। সেই সঙ্গে উঠেছে হ্যাশট্যাগ ঝড় ‘উই ওয়ান্ট অ্যানাউন্সমেন্ট,এসআরকে’। ফ্যানদের দাবি একটাই, ‘ফিরে এসো, কিং খান’।

ভক্তদের পাশাপাশি শাহরুখ কি নিজেও ভেঙে পড়েছেন কিছুটা? ইদানীং পরিবারের সঙ্গেই তাকে বেশি সময় কাটাতে দেখা যায়। গুঞ্জন রয়েছে, দক্ষিণী কোনো পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। শোনা যায় রাজকুমার হিরানির সঙ্গেই নাকি জুটি বাঁধবেন তিনি।

শাহরুখের মন্দার ফাঁড়া যেন কাটছেই না। ২০১৮-এর পর এসআরকে’র আর কোনো ছবি মুক্তি পায়নি সেলুলয়েডে। তাই তো ধৈর্যের বাঁধ ভেঙেছে ফ্যানেদের। প্রিয় অভিনেতাকে আরও একবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে আসতে দেখতে চান তারা। একজন ভক্তি অভিমান করে লিখেছেন, ‘বুড়ো হয়ে গেছ। ছেড়ে দাও অভিনয়’।


     এই বিভাগের আরো খবর