ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

আত্মহত্যা করেছেন ময়ুরপঙ্খীর অভিনেত্রী

কাজ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন প্রতিশ্রুতিশীল বাঙালি অভিনেত্রী সুবর্ণা যশ (২৩)। তিনি ‘ময়ুরপঙ্খী’ নামে একটি মেগাসিরিয়ালে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছিলেন। গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মোহনবাগে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলকাতার সংবাদমাধ্যম জানায়, মেগাসিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন সুবর্ণা। কিন্তু সম্প্রতি কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারই জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন স্বজনরা।

মা-বাবার একমাত্র সন্তান সুবর্ণা উচ্চমাধ্যমিক পাঠ চুকে কলকাতায় সাংবাদিকতা পড়তে যান। কলকাতায় যাওয়ার পর কিছুদিন নানা জায়গায় শিক্ষানবীশ হিসেবে কাজ করেন। পরে তিনি টলিপাড়ায় কাজ নেন। মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন মেগাসিরিয়ালে পার্শ্বচরিত্রে কাজ শুরু করেন সুবর্ণা। ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে প্রধান চরিত্রের বান্ধবীর ভূমিকায় দেখা যায় তাকে। নিয়মিত টালিগেঞ্জর সিনেমাপাড়ায়ও যাতায়াত ছিল সুবর্ণার। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসছে না বলে অবসাদ চেপে ধরে তাকে।

এই অবসাদে অসুস্থ হয়ে পড়লে পরিবার সুবর্ণাকে বাড়ি নিয়ে যায়। এমনকি তার চিকিৎসাও চলতে থাকে। এর মধ্যে ক’দিন আত্মীয়দের বাড়িতে বেড়িয়ে রোববার বর্ধমানে নিজেদের বাড়িতে ফেরেন। সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী।


     এই বিভাগের আরো খবর